১৮। শিশু-আদালতের এখতিয়ার হইবে নিম্নরূপ, যথা:- (ক) ফৌজদারী কার্যবিধির অধীন দায়রা আদালতের ক্ষমতাসমূহ; (খ) সমন জারি, সাক্ষী তলব ও উপস্থিতি, কোন দলিলাদি বা বস্তু উপস্থাপন এবং শপথ গ্রহণপূর্বক সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে দেওয়ানী আদালতের এখতিয়ারসমূহ।