১। (১) এই আইন শিশু আইন, ২০১৩ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে। এস, আর, ও নং ২৭৫-আইন/২০১৩, তারিখঃ ১৮ আগস্ট, ২০১৩ ইং দ্বারা সরকার ৬ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ মোতাবেক ২১ আগস্ট খ্রিস্টাব্দ তারিখ উক্ত আইন কার্যকর হইয়াছে।