৮৷ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:- (ক) চ্যান্সেলর; (খ) ভাইস-চ্যান্সেলর; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) কোষাধ্যক্ষ; (ঙ) ডীন; (চ) পরিচালক; (ছ) রেজিস্ট্রার; (জ) বিভাগীয় চেয়ারম্যান; (ঝ) গ্রন্থাগারিক; (ঞ) প্রভোস্ট; (ট) প্রক্টর; (ঠ) পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা); (ড) পরিচালক (অর্থ ও হিসাব); (ঢ) পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস); (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ত) তত্ত্বাবধায়ক; (থ) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী; (দ) বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিত্সা কর্মকর্তা; (ধ) পরিচালক (শরীরচর্চা শিক্ষা); (ন) পরিচালক (গবেষণা); (প) পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম); এবং (ফ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের…