৫৯৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট, অতঃপর উক্ত ইনস্টিটিউট বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে৷ (২) উক্ত ইনস্টিটিউট বিলুপ্ত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উক্ত ইনস্টিটিউটের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার বিশ্ববিদ্যালয়ের সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ ও দাবী হইবে; (খ) উক্ত ইনস্টিটিউটের সকল ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প ও দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ঋণ, দায়, বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প ও দায়িত্ব হইবে; (গ) উক্ত ইনস্টিটিউটের সকল তহবিল…