৪০৷ (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্র-ছাত্রী সংবিধি দ্বারা নির্ধারিত হল, হোস্টেল বা স্থানে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত শর্তাধীনে বসবাস করিবে৷ (২) হলের প্রভোস্ট ও তত্ত্বাবধানকারী কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক ও অন্যান্য তত্ত্বাবধানকারী কর্মচারী সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন৷ (৩) প্রত্যেক হল ও হোস্টেল শৃঙ্খলা বোর্ড কর্তৃক ক্ষমতা প্রদত্ত বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তার পরিদর্শনাধীন থাকিবে৷ (৪) সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোন হোস্টেল পরিচালিত না হইলে বিশ্ববিদ্যালয় কোন হোস্টেলের অনুমোদন প্রত্যাহার করিতে পারিবে৷