৩৮৷ অধ্যাদেশ সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবে: তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা:- (ক) বিভাগ প্রতিষ্ঠা; (খ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রেজিস্ট্রেশন; (গ) ডরমিটরী, হল ও হোস্টেলে বসবাসের শর্তাবলী; (ঘ) পরীক্ষা পরিচালনা; (ঙ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা ও সার্টিফিকেটের জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ; (ছ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; এবং (জ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তি, উহার বিভিন্ন…