৩৫৷ এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (গ) সম্মান সূচক ডিগ্রী প্রদান; (ঘ) ফেলোশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঙ) গবেষণা কার্যক্রমের ধরণ নির্ধারণ; (চ) স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান; (ছ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী নির্ধারণ; (ঝ) বিশ্ববিদ্যালয়ের…