৩৷ (১) বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউটকে উন্নীত ও রূপান্তর করিয়া, সরকার কর্তৃক ভিন্নতর সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত, উহার স্থান ও আঙ্গিনায় এই আইনের বিধান অনুসারে “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (Shere-Bangla Agricultural University)” নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সকল সদস্য সমন্বয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় হইবে একটি সংবিধিবদ্ধ সংস্থা, ইহার স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার…