২৪৷ (১) বিশ্ববিদ্যালয় কোন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করিতে পারিবে৷ (২) ইনস্টিটিউট পরিচালনার জন্য একজন পরিচালক থাকিবেন৷ (৩) ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস এর গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংবিধি দ্বারা নির্ধারিত হইবে৷