২১৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ডীন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপক কর্তৃক নির্বাচিত একজন সহকারী অধ্যাপক; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত কৃষি গবেষণা সংস্থা ও উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দুইজন বিশিষ্ট ব্যক্তি৷ (২) উপ-ধারা (১) এর দফা (জ)- েত উল্লিখিত সদস্যের নির্বাচন সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুষ্ঠিত হইবে৷ (৩)…