২০৷ (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের নির্বাহী সংস্থা হইবে, এবং এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকিবে; এবং এই আইন, সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধানের বিধান যথাযথভাবে বাস্তবায়ন করা সিন্ডিকেটের দায়িত্ব হইবে৷ (২) উপ-ধারা (১) এর অধীনে ক্ষমতা ও সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া, সিন্ডিকেট- (ক) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কার্যধারা সম্পর্কে নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব ও বার্ষিক সম্ভাব্য ব্যয়ের প্রস্তাব বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করিবে; (গ) বার্ষিক বাজেট আলোচনা এবং অনুমোদন করিবে; (ঘ) বিশ্ববিদ্যালয়ের…