১৮৷ (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) কোষাধ্যক্ষ; (ঙ) সরকার কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন দুইজন প্রতিনিধি; (চ) সরকার কর্তৃক মনোনীত কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে তিনজন প্রতিনিধি; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন কৃষি বিজ্ঞানী বা কৃষিশিক্ষাবিদ; (জ) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে নির্বাচিত একজন প্রতিনিধি, যিনি বিশ্ববিদ্যালয়ের কোন বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী হইবেন না; (ঝ) চ্যান্সেলর…