১৭৷ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা:- (ক) সিন্ডিকেট; (খ) একাডেমিক কাউন্সিল; (গ) অনুষদ; (ঘ) পাঠ্যক্রম কমিটি; (ঙ) অর্থ কমিটি; (চ) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি; (ছ) বাছাই বোর্ড; (জ) শৃঙ্খলা বোর্ড; এবং (ঝ) সংবিধি মোতাবেক গঠিত অন্যান্য কর্তৃপক্ষ৷