শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ ( ২০০১ সনের ৪৬ নং আইন ) [১৫ জুলাই, ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে প্রণীত আইন৷ যেহেতু কৃষিতে উচ্চতর শিক্ষার প্রসার এবং কৃষির সহিত সম্পর্কযুক্ত আনুষঙ্গিক বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকার শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউটকে উন্নীত ও রূপান্তরক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-