৯। বিশ্ববিদ্যালয়ে নিম্নরূপ কর্মকর্তা থাকিবে :- (ক) চ্যান্সেলর; (খ) ভাইস-চ্যান্সেলর; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) কোষাধ্যক্ষ; (ঙ) স্কুলের ডীন; (চ) রেজিষ্ট্রার; (ছ) মহাবিদ্যালয় পরিদর্শক; (জ) গ্রন্থাগারিক; (ঝ) প্রোক্টর; (ঞ) হিসাব পরিচালক; (ট) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক; (ঠ) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক; (ড) পরীৰা নিয়ন্ত্রক; (ঢ) বিশ্ববিদ্যালয় প্রকৌশলী; (ণ) চিকিৎসা কর্মকর্তা; (ত) শরীর চর্চা পরিচালক; (থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।