৭। (১) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পর্কিত সকল কার্যক্রম স্বীকৃত শিক্ষা বিশ্ববিদ্যালয় অথবা উহার অংগ বা অনুমোদিত মহাবিদ্যালয় বা ইনষ্টিটিউট কর্তৃক পরিচালিত হইবে এবং পরীক্ষাগার বা কর্মশিবিরের সকল বক্তৃতা ও কর্ম ইহার অর্ন্তভুক্ত হইবে। (২) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিক্ষকগণ শিক্ষাদান পরিচালনা করিবেন। (৩) এইরূপ শিক্ষাদানের দায়িত্ব কোন্ কর্তৃপক্ষের উপর থাকিবে তাহা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৫) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও প্রবিধানে বিধৃত শর্তানুসারে টিউটোরিয়াল দ্বারা অনুমোদিত শিক্ষাদান পরিপূরণ…