৫০। (১) বিশ্ববিদ্যালয়ে কোর্স-কাম-ক্রেডিট পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হইবে। (২) সম্পূর্ণ পাঠ্যসূচীকে কয়েকটি পাঠ্যক্রমে বিভক্ত করা হইবে এবং প্রত্যেক পাঠ্যক্রমের সফলতার সংগে সমাপ্তি এবং উহার পরীক্ষা গ্রহণের পর পরীক্ষার্থীকে নম্বর প্রদান করা হইবে। (৩) সম্পূর্ণ পাঠ্যক্রমে প্রাপ্ত নম্বরের যোগদানের ভিত্তিতে পরীক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হইবে।