৫। এই আইন এবং মঞ্জুরী কমিশন আদেশের বিধান এবং নির্ধারিত শর্তাবলী সাপেৰে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে- (ক) স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত কলা, সমাজ বিজ্ঞান এবং এইরূপ অন্যান্য বিষয়াদিতে শিক্ষা চর্চার ব্যবস্থা করা এবং গবেষণার জন্য, বিশেষ করিয়া আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণার জন্য, ও জ্ঞানের অগ্রসরতা ও বিতরণের ব্যবস্থা করা; (খ) বিশ্ববিদ্যালয়ের এবং উহার অধিভুক্ত মহাবিদ্যালয় ও ইনষ্টিটিউটে শিৰাদানের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা; (গ) মহাবিদ্যালয় ও ইনষ্টিটিউট অধিভুক্ত করা বা উহাদের অধিভুক্তি বাতিল করা; (ঘ) পরীক্ষা…