৩৮। এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে-কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) সম্মানসূচক ডিগ্রী অর্পণ; (খ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী; (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কর্তব্য; (ঙ) মহাবিদ্যালয়, ইনষ্টিটিউট, হল ও হোষ্টেলের প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় না এমন মহাবিদ্যালয় ও হোষ্টেলের স্বীকৃতির শর্তাবলী; (ছ) অধিভুক্ত মহাবিদ্যালয়ের গভর্নিং বডির গঠন, ক্ষমতা ও কর্তব্য; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও…