৩৩। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে মনোনীত স্কুলের দুইজন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নহেন; (চ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন স্থপতি; (ছ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন অর্থ-বিশারদ। (২) পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব থাকিবেন। (৩)…