৩২। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) একাডেমিক কাউন্সিলের মনোনীত একজন ডীন; (ঙ) সিন্ডিকেটের মনোনীত একজন ব্যক্তি; (চ) সিনেটের মনোনীত একজন ব্যক্তি; (ছ) সরকারের মনোনীত একজন সরকারী কর্মকর্তা যিনি কমপৰে যুগ্ম-সচিবের পদমর্যাদাসম্পন্ন হইবেন; (জ) চ্যান্সেলরের মনোনীত একজন অর্থ-বিশারদ। (২) হিসাব পরিচালক অর্থ-কমিটির সচিব হইবেন। (৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং…