২৯। (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন এক একটি বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে এক একটি ডিসিপ্লিন গঠিত হইবে। (২) সংশিস্নষ্ট বিষয়ের প্রবীনতম শিক্ষক ডিসিপ্লিনের প্রধান হইবেন এবং তিনি ভাইস-চ্যান্সেলর ও ডীনের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধান সাপেক্ষে, ডিসিপ্লিনের কার্যাবলীর পরিকল্পনা ও সমন্বয়-সাধনের জন্য দায়ী থাকিবেন। (৩) ডিসিপ্লিনের প্রধান সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।