২৬। (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) স্কুলসমূহের ডীন; (ঘ) ডিসিপ্লিনের প্রধান; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে নিযুক্ত, ডীনগণ এবং ডিসিপ্লিনের প্রধানগণ ব্যতীত, বিশ্ববিদ্যালয়ের অনধিক পঁচিশ জন অধ্যাপক; (চ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (ছ) অধিভুক্ত অংগ-মহাবিদ্যালয় ও ইনষ্টিটিউট হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত সাতজন অধ্যক্ষ, যাহাদের মধ্যে তিনজন কারিগরি ও পেশাদারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হইবেন; (জ) গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষাকেন্দ্র হইতে চ্যান্সেলর কর্তৃক…