২৪। (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাহাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হইবেন; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে স্কুলের একজন ডীন; (চ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক স্থিরীকৃত পালাক্রমে একজন প্রোভোষ্ট; (ছ) সিনেট কর্তৃক মনোনীত দুইজন ব্যক্তি; (জ) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন অধ্যক্ষ, যাহাদের মধ্যে একজন পেশাদারী বা কারিগরি…