২১। (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) স্পীকার কর্তৃক মনোনীত সংসদের তিনজন সদস্য; (ঙ) সরকার কর্তৃক মনোনীত তিনজন সরকারী কর্মকর্তা; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত গবেষণা সংস্থাসমূহের পাঁচজন প্রতিনিধি; (ছ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন খ্যাতনামা শিক্ষাবিদ; (জ) মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার মহাপরিচালক; (ঝ) কারিগরি শিক্ষার মহাপরিচালক; (ঞ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান; (ট) অধিভুক্ত ও অংগ মহাবিদ্যালয়সমূহ হইতে সিন্ডিকেট কর্তৃক মনোনীত তিনজন…