২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইন এবং তদাধীনে প্রণীত সকল সংবিধিতে- (ক) "অধিভুক্ত মহাবিদ্যালয়" অর্থ এই আইন, সংবিধি এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান; (খ) "অংগ-মহাবিদ্যালয়" অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক অংগ-মহাবিদ্যালয় হিসাবে স্বীকৃত কোন মহাবিদ্যালয়; (গ) "অধ্যক্ষ" অর্থ কোন মহাবিদ্যালয়ের প্রধান; (ঘ) "ইনষ্টিটিউট" অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক ইনষ্টিটিউট হিসাবে স্বীকৃত কোন ইনষ্টিটিউট; (ঙ) "একাডেমিক কাউন্সিল" অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (চ) "ওয়ার্ডেন" অর্থ কোন হোষ্টেলের প্রধান; (ছ) "কর্তৃপক্ষ" অর্থ…