২৬। (১)বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আচার্যের অনুমোদন সাপেক্ষে এই আইনের সহিত সংগতিপূর্ণ সংবিধি প্রণয়ন করিতে পারিবে। (২) তফশিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে। (৩) সিন্ডিকেট কর্তৃক প্রণীত সকল সংবিধি সিন্ডিকেটের সুপারিশসহ অনুমোদনের জন্য আচার্যের নিকট পেশ করিতে হইবে এবং আচার্য কর্তৃক অনুমোদিত না হইলে সিন্ডিকেটে প্রস্তাবিত কোনো সংবিধি বৈধ হইবে না। (৪) সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপউপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) কোষাধ্যক্ষের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের…