২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অ্যাকাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৩) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৪) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) “উপউপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৭) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৮) “কর্তৃপক্ষ” অর্থ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল,…