১৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ-সদস্য; (গ) সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) উপউপাচার্যগণ; (চ) কোষাধ্যক্ষ; (ছ) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার; (জ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন খ্যাতিসম্পন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ; (ঞ) উপাচার্য কর্তৃক…