৯৷ (১) এই আইনের বিধানাবলী বাস্তবায়নের লক্ষ্যে সরকার, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের এক বা একাধিক কর্মকর্তা বা অন্য কোন প্রতিষ্ঠানের কোন কর্মকর্তাকে বা অন্য কোন ব্যক্তিকে, নির্ধারিত পদ্ধতিতে, পরিদর্শক হিসাবে নিয়োগ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন নিয়োগকৃত পরিদর্শক যে কোন সময় যে কোন সার কারখানা এবং তত্সংলগ্ন স্থান, সারের গুদাম বা সার বা সারজাতীয় দ্রব্য রাখা হয় বা পরিবহণ করা হয় এইরূপ যে কোন স্থান, যানবাহন বা সার বিক্রয়, বিপণন, বা বিতরণ কেন্দ্র পরিদর্শন ও উহাত প্রবেশ করিতে পারিবেন৷ (৩) উপ-ধারা (২) অনুসারে পরিদর্শনকালে, পরিদর্শক- (ক) সংশ্লিষ্ট ব্যক্তির সার ক্রয়-বিক্রয় সংক্রান্ত সকল কাগজপত্র…