৮৷ (১) নির্ধারিত পদ্ধতিতে, নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিকট হইতে, নিবন্ধন গ্রহণ ব্যতীত কোন ব্যক্তি কোন প্রকার সার উত্পাদন, আমদানী, সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন বা বিক্রয় করিতে পারিবেন না৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি দুই বৎসর সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন৷ (৩) নিবন্ধনকারী কর্তৃপক্ষ বা বিনির্দেশ বহির্ভূত কোন সার নিবন্ধন করিবে না৷ (৪) উত্পাদন ও আমদানীর জন্য, নির্ধারিত পদ্ধতিতে, প্রত্যেক প্রকার সারের পৃথক পৃথকভাবে নিবন্ধন গ্রহণ করিতে হইবে৷