২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই আইনে- (১) 'অনুপুষ্টি সার বা Micronutrient Fertilizer' অর্থ এমন পুষ্টি উপাদানসম্বলিত সার যাহাতে জিংক, বোরন, আয়রন, ম্যাংগানিজ, কপার, মলিবডেনাম ও ক্লোরিন বিদ্যমান থাকে এবং যাহা, অল্প পরিমাণে হইলেও, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়; (২) 'আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদান বা Essential Plant Nutrients' অর্থ নিম্নোক্ত যে কোন এক বা একাধিক পুষ্টি উপাদান যথাঃ- (ক) নাইট্রোজেন; (খ) ফসফরাস; (গ) পটাসিয়াম; (ঘ) সালফার; (ঙ) ক্যালসিয়াম; (চ) ম্যাগনেসিয়াম; (ছ) জিংক; (জ) বোরণ; (ঝ) আয়রন; (ঞ) ম্যাংগানিজ; (ট) কপার; (ঠ) মলিবডেনাম; এবং (ড) ক্লোরিন; (৩) 'আদালত' অর্থ এই আইনের…