১৭৷ (১) কোন ব্যক্তি কোন ভেজাল সার উত্পাদন, আমদানী, গুদামজাত, সংরক্ষণ, বিক্রয়, বিপণন বা বিতরণ করিতে পারিবেন না৷ (২) নিম্নবর্ণিত কারণে কোন সার ভেজাল বলিয়া গণ্য হইবে, যথাঃ- (ক) বিনির্দেশ বহির্ভূত কোন সার; (খ) পরীক্ষাগার কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার বিশ্লেষণ সার্টিফিকেট অনুযায়ী যদি সারে ক্ষতিকারক পদার্থের উপস্থিতি এই পরিমাণ থাকে যাহা বর্ণিত নির্দেশনা অনুসারে ব্যবহার করা হইলে মাটি, উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের জন্য ক্ষতিকর হইবে; (গ) যদি সারের ব্যবহার বিধিতে উক্ত সারের অপকারিতা সম্পর্কে পর্যাপ্ত সতর্কতামূলক বিবরণ লেবেলে বর্ণিত না থাকে; (ঘ) যদি লেবেলে বর্ণিত রাসায়নিক গঠন (Composition) অপেক্ষা…