১৬৷ (১) কোন ব্যক্তি সারের নির্দিষ্ট কোন ব্রান্ডের পরিবর্তন ঘটাইয়া (Misbranding Fertilizer) উহা সরবরাহ, বিপণন বা বিক্রয় করিতে পারিবেন না৷ (২) কোন সার নিম্নবর্ণিত কারণে ব্রান্ডের পরিবর্তন (Misbranding) হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথাঃ- (ক) যদি সারের বস্তা বা আধার বা কন্টেইনারের লেবেল মিথ্যা বা বানোয়াট হয় বা অন্য কোন উপায়ে ভুল ধারণার জন্ম দেয়; (খ) যদি পূর্ব অনুমোদিত অন্য কোন ব্রান্ডের নামে উহা বিপণন, সরবরাহ বা বিক্রয়ের প্রস্তাব করা হয়; এবং (গ) যদি ধারা ১৩ এ বর্ণিত পদ্ধতিতে যথাযথভাবে লেবেলকৃত না হয়৷ (৩) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হিসাব গণ্য হইবে এবং উক্ত…