১৪৷ (১) কোন ব্যক্তি বিনির্দেশ বহির্ভূত বা পরিবেশ দূষণকারী সার বা উহার কাঁচামাল উত্পাদন, সংরক্ষণ, বিক্রয় বা বিতরণ করিলে বা দখলে রাখিলে, পরিদর্শক- (ক) অন্যুন একজন সাক্ষীর উপস্থিতিতে উক্ত সার বা উহার কাঁচামালের নমুনা সংগ্রহ করিয়া উহা পরীক্ষার জন্য পরীক্ষাগারে প্রেরণ করিবেন; (খ) লিখিতভাবে কারণ উল্লেখপূর্বক অবিলম্বে সংশ্লিষ্ট লটের সার বা উহার কাঁচামালের উত্পাদন, বিক্রয়, বিতরণ বা ব্যবহার অনূর্ধ্ব দশ দিনের জন্য বন্ধ রাখিবার আদেশ দিতে পারিবেন; এবং (গ) বিষয়টি সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের নিকট অবিলেম্ব প্রতিবেদন পেশ করিবেন৷ (২) উপ-ধারা (১)…