১৩৷ (১) সারের বস্তা, আধার বা কন্টেইনারের গায়ে অথবা পৃথকভাবে একটি লেবেলে সংযুক্ত করিতে হইবে এবং উক্ত লেবেলে নিম্নবর্ণিত তথ্যাদি স্পষ্টাক্ষরে ও সহজে দৃশ্যমানভাবে বাংলা বা ইংরেজীতে লিখিতে হইবে, যথাঃ- (ক) সারের নাম (ব্রান্ড নাম যদি থাকে উহাও উল্লেখ করিতে হইবে); (খ) সারে বিদ্যমান আবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদানের নাম এবং শতকরা হার; (গ) সারের নীট ওজন; (ঘ) প্রস্তুতকারকের নাম ও যে দেশে প্রস্তুত সেই দেশের নাম; (ঙ) নিশ্চয়তা বিশ্লেষণ (Guaranteed Analysis); এবং (চ) আমদানিকারকের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর ; (ছ) উৎপাদনের তারিখ; এবং (জ) সর্বোচ্চ খুচরা মূল্য (MRP)।