৯। (১) কোনো মৎস্য নৌযানের মালিককে মৎস্য আহরণের লক্ষ্যে লাইসেন্স প্রাপ্তির জন্য, নির্ধারিত পদ্ধতিতে, পরিচালকের নিকট আবেদন করিতে হইবে। (২) আবেদনপত্রের সহিত নিম্নলিখিত দলিল বা তথ্য সংযুক্ত করিতে হইবে, যথা :- (ক) আবেদনকারীর নাগরিকত্ব বা জাতীয়তা প্রমাণের সনদপত্র; (খ) মৎস্য নৌযানের আমদানি বা প্রস্তুতের বৈধ দলিলাদি; (গ) স্থানীয় মৎস্য নৌযানের ক্ষেত্রে, Bangladesh Merchant Shipping Ordinance, 1983 (Ordinance No. XXVI of 1983) এর অধীন ইস্যুকৃত সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট অব ইন্সপেকশন এর কপি; (ঘ) মৎস্য নৌযানের মালিকানা সংক্রান্ত প্রমাণপত্র; (ঙ) নির্ধারিত ফি প্রদানের রসিদ; (চ) নির্ধারিত…