২। বিষয় অথবা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অপরাধ’’ অর্থ এই আইনের অধীন দণ্ডনীয় কোনো অপরাধ; (২) ‘‘অনুমতিপত্র’’ অর্থ ধারা ২১ এর অধীন আর্টিসানাল নৌযানের অনুকূলে মৎস্য আহরণের জন্য প্রদত্ত অনুমতি; (৩) ‘‘আর্টিসানাল নৌযান’’ কোনো মৎস্য নৌযান যাহার ধারণ ক্ষমতা নেট ১৫ (পনেরো) টন বা তাহার নীচে; (৪) ‘‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা’’ অর্থ ধারা ৪৩ এর অধীন ক্ষমতাপ্রাপ্ত মৎস্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা; (৫) ‘‘গভীর সমুদ্র’’ অর্থ রাষ্ট্রীয় জলসীমা (Territorial Water) এবং একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone) এর বহির্ভূত আন্তর্জাতিক জলসীমা; (৬) ‘‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’’ অর্থ…