৯। (১) কোন সালিস চুক্তি (arbitration agreement) কোন চুক্তিতে (Contract) সালিস অনুচ্ছেদরূপে বা পৃথক চুক্তি আকারে হইতে পারিবে। (২) সালিস চুক্তি লিখিত হইতে হইবে এবং একটি সালিস চুক্তি লিখিত বলিয়া গণ্য হইবে যদি চুক্তির বিষয়টি- (ক) পক্ষগণ দ্বারা সহিকৃত কোন দলিলের অংশ হয়; (খ) চিঠি, টেলেক্স, টেলিগ্রাম, ফ্যাক্স, ই-মেইল বা বিনিময়ের অন্য কোন মাধ্যমে যোগাযোগ করা হয় এমন কোন ইনষ্ট্রুমেন্টে উল্লেখ থাকে; (গ) দাবী ও দাবীর জবাব সংক্রান্ত পক্ষগণের মধ্যে বিনিময়কৃত কোন ষ্টেটমেন্টে উল্লেখ থাকে যাহা এক পক্ষ চুক্তির অস্তিত্ব বলিয়া দাবী করে এবং অপর পক্ষ উহা অস্বীকার করে না। ব্যাখ্যা।- কোন লিখিত চুক্তিতে (contract)…