১৭। পক্ষগণ ভিন্নভাবে সম্মত না হওয়ার ক্ষেত্রে, নিম্নোক্ত বিষয়সহ যে কোন প্রশ্নে সালিসী ট্রাইব্যুনাল স্বীয় এখতিয়ারে সিদ্ধান্ত প্রদান করিতে পারিবে, যথা:- (ক) বৈধ সালিস চুক্তির অস্তিত্ব থাকা; (খ) সালিসী ট্রাইব্যুনালের যথাযথভাবে গঠন; (গ) সালিস চুক্তিটি জননীতির পরিপন্থী হওয়া; (ঘ) সালিস চুক্তিটি সম্পাদনের অযোগ্য হওয়া; এবং (ঙ) সালিস চুক্তি মোতাবেক সালিসে প্রেরিত বিষয়াদি।