ধারা ৯৯। দলিলের পক্ষ নহে এইরূপ ব্যক্তিবর্গ বা তাহাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধির এমন কোন বিষয়ের সাক্ষ্য দিতে পারে, যদ্বারা প্রতীয়মান হইতে পারে যে, উক্ত দলিলে লিপিবদ্ধ শর্তাবলীর রদবদল করিয়া একটি চুক্তি একই সময়ে হইয়াছিল। উদাহরণঃ ক এবং খ এর মধ্যে এই মর্মে একটি চুক্তি লিখিত হইল যে, খ কিছু পরিমাণ তুলা ক-এর নিকট বিক্রয় করিবে এবং যাহার মূল্য, পণ্য অর্পিত হইলে পরিশোধ করা হইবে। একই সময়ে তাহাদের মধ্যে একটি মৌখিক চুক্তি হয় এই মর্মে যে, তিন মাসের জন্য ক ধারে মাল সরবরাহ করা হইবে। ক এবং খ-এর মধ্যে বিরোধ উপস্থিত হইলে শেষোক্ত চুক্তি প্রমাণ করা যাইবে না। কিন্তু উহা দ্বারা যদি গ-এর স্বার্থ ব্যাহত হয়, তবে গ…