ধারা ৯৮। অস্পষ্ট এবং সাধারণতঃ বোধগম্য নহে এইরূপ বর্ণলিপি বৈদেশিক, অপ্রচলিত কারিগরি বিষয়ক, স্থানীয় ও আঞ্চলিক শব্দ, শব্দ সংক্ষেপ এবং বিশেষ অর্থ ব্যবহৃত শব্দের অর্থ বুঝাইবার জন্য সাক্ষ্য দেওয়া যাইতে পারে। উদাহরণঃ ক নামক একজন ভাস্কর খ-এর “ আমার যাবথীয় মড” বিক্রযের চুক্তি করিল। ভাস্কর্যের নমুনা এবং ভাস্কর্য কার্যে ব্যবহৃত যন্ত্রপাতি উভয় বস্তুই ক-এর আছে। ক কোন বস্তু বিক্রয়ের চুক্তি করিয়াছে তাহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যাইতে পারে।