ধারা ৯৭। যখন দলিলে ব্যবহৃত ভাষা আংশিকভাবে একটি বিদ্যমান বিষয়সমষ্টির প্রতি প্রযোজ্য এবং আংশিকভাবে অপর একটি বিদ্যমান বিষয়সমষ্টির প্রতি প্রযোজ্য হয়, কিন্তু সামগ্রিকভাবে উহা উপরোক্ত দুইটি বিষয় সমষ্টির কোনটির প্রতিই সঠিকভাবে প্রযোজ্য হয় না, তখন এইরূপ সাক্ষ্য দেওয়া যাইতে পারে, যদ্বারা প্রতীয়মান হইবে দইটি বিষয় সমষ্টির মধ্যে কোনটির প্রতি উহা প্রয়োগ করিতে চাওয়া হইয়াছে তৎসম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। উদাহরণঃ ক “আমার প-স্থানে অবস্থিত ও ফ-এর দখলভূক্ত জমি” খ-এর নিকট বিক্রয় করিতে চুক্তি বদ্ধ হয়। প-স্থানে ক-এর জমি আছে, কিন্তু তাহা ফ-এর দখলভুক্ত নহে। ক-এর জমি ফ-এর দখলভূক্ত আছে কিন্তু তাহা প স্থানে…