ধারা ৯৬। যখন বিষয়াবলী এইরূপ যে, দলিলে ব্যবহৃত ভাষা কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে একজন বা একটির প্রতি প্রয়োজ্য বলিয়া বুঝান হইয়া থাকিতে পারে এবং উহাদের একাধিকের প্রতি প্রযোজ্য বলিয়া বুঝান হয় নাই, তখন উপরোক্ত ব্যক্তিগণের বা বস্তুগুলির মধ্যে কাহার প্রতি বা কোনটির প্রতি সেই ভাষা প্রযোজ্য বলিয়া ব্যবহার করা হইয়াছে। তদ্বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। উদাহরণঃ (ক) ক ১০০০ টাকার মূল্যে “আমার সাদা ঘোড়া” খ-এর নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল। ক- এর দুইটি সাদা ঘোড়া আছে; এইক্ষেত্রে এইরূপ বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইতে পারে। (খ) ক, খ এর সহিত সৈয়দপুর যাইতে চুক্তি বদ্ধ হয়। এইক্ষেত্রে এইরূপ বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইতে…