ধারা ৯৫। যখন দলিলে ব্যবহৃত ভাষা স্বতঃই সরল, কিন্তু বিদ্যমান বিষয়ের সহিত মিল হয় না, তখন উক্ত ভাষা যে একটি বিশেষ অর্থে ব্যবহৃত হইয়াছিল, ইহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যায়। উদাহরণঃ ক একটি দলিলমূলে “ঢাকায় অবস্থিত আমার বাড়ি” খ-এর নিকট বিক্রয় করিল। ঢাকায় ক-এর কোন বাড়ি ছিল না। কিন্তু দেখা যায় যে, নারায়ণগঞ্জে তাহার একটি বাড়ি ছিল এবং উক্ত দলিল সম্পাদনের সময় হইতেই তাহা খ দখল করিতেছিল। দলিলটি যে নারায়ণগঞ্জে অবস্থিত বাড়ি সম্পর্কে সম্পাদিত হইয়াছিল, তাহা দেখাইবার জন্য উপরোক্ত বিষয়গুলি প্রমাণ করা যাইতে পারে।