ধারা ৯৪। যখন দলিলে ব্যবহৃত ভাষা স্বতঃই সরল এবং যখন তাহা বিদ্যমান বিষয়াবলীর প্রতি সঠিকভাবে প্রযোজ্য হয়, তখন উক্ত ভাষা উক্তরূপ বিষয়ে প্রযোগের জন্য ব্যবহার করা হয় নাই, ইহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যাইবে না। উদাহরণঃ ক একটি দলিলমূলে রংপুরে অবস্থিত আমার ১০০ বিঘা ভূ-সম্পত্তি খ-এর নিকট বিক্রয় করিল। রংপুরে ক এর ১০০ বিঘার একটি ভু-সম্পত্তি আছে। এইক্ষেত্রে এইরূপ সাক্ষ্য দেওয়া যাইবে না যদ্বারা প্রতীয়মান হইবে যে, দলিলমূলে যে বিক্রয় সম্পত্তি করা হইয়াছে তাহা ভিন্ন স্থানে অবস্থিতও ভিন্ন পরিমাণের সম্পত্তি।