ধারা ৯২। দলিলের আকারে লিপিবদ্ধ করা আইনতঃ প্রয়োজন এইরূপ কোন চুক্তি,মঞ্জুরী, সম্পত্তির বিলি-ব্যবস্থা বা অন্য কোন বিয়ষ যখন পূর্ববর্তী ধারা অনুসারে প্রমাণিত হইয়াছে, তখন সেই দলিলের কোন পরিবর্তন, সংযোজন বা বর্জনের উদ্দেশ্যে উক্ত দলিলের পক্ষগণের মধ্যে বা তাহাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে কোন মৌখিক চুক্তি বা বিবৃতি সম্পর্কে কোন সাক্ষ্য অবশ্যই গ্রহণযোগ্য হইবে না। তবে শর্ত থাকে যে, (১) প্রতারণা ভীতি প্রদর্শন, বেআইনী কার্য, উপযুক্ত সম্পাদনার অভাব, চুক্তি সংশ্লিষ্ট কোন পক্ষের কোন যোগ্যতার অভাব, বিনিময়ের অথবা ব্যর্থতা বা বিষয় বা আইনসংক্রান্ত ভ্রান্তি ইত্যাদি কোন কারণে দলিলটি অকার্যকরী হইয়া…