ধারা ৯১। সেই সম্পর্কে সাক্ষ্যঃ যখন চুক্তি, মঞ্জুরী বা অন্য প্রকার সম্পত্তি বিলি-ব্যবস্থার শর্তাবলী একটি দেিলর আকারে লিপিবদ্ধ করা হয়, তখন এবং অন্যান্য যে সকল ক্ষেত্রে দলিলের আকারেকোন কারবার লিপিবদ্ধ করা আইনতঃ আবশ্যক, সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তি, মঞ্জুরী বা অন্য প্রকার সম্পত্তির বিলি-ব্যবস্থার শর্তাবলী বা সংশ্লিষ্ট ব্যাপারে প্রমাণের জন্য সেই দলিল ব্যতীত অন্য কোন সাক্ষ্য দেওয়া যাইবে না। তবে যে সকল ক্ষেত্রে এই আইন ইতি পূর্বে বর্ণিত বিধান অনুসারে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইবে। ব্যতিক্রম ১ঃ যখন কোন সরকারী কর্মচারী নিয়োগ লিখিতভাবে হওয়া আইনতঃ আবশ্যক এবং…