ধারা ০৯। কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা বা প্রবর্তন করিবার জন্য বিষয়গুলি প্রয়োজনীয় অথবা কান বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় দ্বারা আভাসিত অনুমানকে যাহা সমর্থন বা ভঞ্জন করে অথবা যাহার পরিচয় প্রাসঙ্গিক, সেই ব্যাক্তি বা বস্তুর পরিচয় যাহা প্রতিষ্ঠিত করে অথবা যাহা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক, বিষয় সংঘািটত হইবার সময় বা স্থান নিদিষ্ট করিয়া দেয় বা অনুরূপগটনার সহিত সংশ্লিষ্ট পক্ষদের মধ্যকার সম্পর্ক যাহা প্রতীয়মান করে, সেই সমস্ত বিষয় সংশ্লিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যতখানি প্রয়োজন ততখানি প্রাসঙ্গিক। উদাহরণঃ (ক) প্রশ্ন হইতেছে একটি দলিল ক-এর উইল কি না। তর্কিত উইলের তারিখে ক এর সম্পত্তির ও…