ধারা ৮৮। আদালত ধরিয়া লইতে পারেন যে, যে ব্যক্তির নামে কোন তার বার্তা প্রেরণ করা হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, সেই ব্যক্তির নিকট টেলিগ্রাফ অফিস হইতে যে বার্তা অর্পন করা হয়, তাহা এবং যে অফিস হইতে বার্তাটি প্রেরিত হইয়াছে বলিয়া বুঝিতে দেওয়া হয়, তারযোগে প্রেরণের জন্য সেই অফিসে অর্পিত বার্তা অভিন্ন। কিন্তু বার্তাটি তারযোগে প্রেরণের জন্য যে ব্যক্তি উহা অর্পণ করিয়াছে, তাহার সম্পর্কে আদালত অবশ্যই কিছু অনুমান করিবেন না।